Bangabandhu Olympiad
“এডুকেশন অলিম্পিয়াড” একটি অনলাইন শিক্ষামূলক গেম প্লাটফর্ম। শিক্ষার্থীদের ক্ষতিকর বিভিন্ন গেম থেকে পড়াশোনায় ফেরাতে এই উদ্যোগ নেয়া
Industry
EduTech
Founded
মার্চ ২০২১
Location
বাংলাদেশ
Funding
৩ লক্ষ টাকা
“এডুকেশন অলিম্পিয়াড” একটি অনলাইন শিক্ষামূলক গেম প্লাটফর্ম। শিক্ষার্থীদের ক্ষতিকর বিভিন্ন গেম থেকে পড়াশোনায় ফেরাতে এই উদ্যোগ নেয়া হয়েছে। দেশের বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে সব মিলিয়ে তিন কোটিরও বেশি শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে। দেশের ৬১ শতাংশ শিক্ষার্থী ইন্টারনেট ও মোবাইল ফোন ব্যবহার করে এবং বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা মোট ১১ কোটি ৬১ লাখ। গণিত, বিজ্ঞান বিষয়ে অলিম্পিয়াড প্রচলিত থাকলে ও সকল বিষয়ে পাঠ্য চর্চা করার জন্য এখন পর্যন্ত কোন শিক্ষামূলক গেমস প্রচলিত নেই যেখান থেকে শিক্ষার্থীরা নিয়মিতভাবে বিদ্যাচর্চা করতে পারবে এবং বিনিময়ে নানান পুরস্কার, ডিস্কাউন্ট পাবে। প্রাথমিক ভাবে ষষ্ঠ হতে দ্বাদশ শ্রেণীর সকল পাঠ্যবই হতে লক্ষাধিক প্রশ্ন নিয়ে নিয়ে একটি অনলাইন প্রশ্ন ব্যাঙ্ক তৈরি করা হয়েছে। অনলাইন গেমের যার মাধ্যমে শিক্ষার্থীরা বিনামূল্যে সকল অধ্যায় হতে একক বা পারপস্পরিক চ্যালেঞ্জের মাধ্যমে যৌথভাবে প্রশ্নোত্তর প্রদানের মাধ্যমে শিক্ষাচর্চা করতে পারবে। বিনিময়ে কৃতিত্বের সনদ ও প্রয়োজনীয় বিভিন্ন পণ্য এবং সেবা বিনামূল্যে/আকর্ষণীয় ডিসকাউন্টে সংগ্রহ করতে পারবে। যত বেশী পড়বে তত বেশী ডিস্কাউন্ট/বেনিফিট পাবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠান তাদের নিজ নামেও এই প্লাটফর্ম ব্যবহার করতে পারবে। তাদের প্রশ্নসমূহ তারা তাদের শিক্ষাক্রম অনুযায়ী আপলোড করবে, তাদের প্রতিযোগীরা অংশগ্রহণ করবে, আমার পুরস্কার ও বেনিফিট প্রদান করবো। যেমন শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত মুজিব ১০০ আইডিয়া প্রতিযোগিতায় “এডুকেশন অলিম্পিয়াড”, বঙ্গবন্ধু অলিম্পিয়াড নামে পরিচালিত হয়েছিল।
Total Funding Raised
৩ লক্ষ টাকা
iDEA · SCM-20 Stage · EduTech
Quick Facts
More in EduTech
Smart White Cane
স্মার্ট হোয়াইট ক্যান স্টার্টআপটি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কম দামে স্মার্ট সাদাছড়ি ডিভাইস বানিয়েছে। গতানুগতিক সাদাছড়ির চাই
Bangla Iskool BD Limited
বাংলা শিক্ষাকে সহজ, সমসাময়িক এবং মজাদার করার জন্য একটি এডু-টেক ইকোসিস্টেম, যা হাই ডেফিনিশন গেমিফিকেশন, ভিডিও টিউটোরিয়াল, ইবুক এব
Ostad Ltd.
Ostad হল একটি অনলাইন লাইভ স্ট্রিমিং দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম যা বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের জন্য অনলাইন লাইভ কোর্স প
EduAssist: The Future of Inclusive Education
এডুএসিস্ট (EduAssist) এর লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম তৈরি করা, যা বিশেষভাবে শ্রবণ, কথা