BD Premier Startup News
Ask AI
Try:
All Startups
Bhumijo
iDEA · SCM-14Infrastructure

Bhumijo

নারী, শিশু, বৃদ্ধসহ সবার জন্য প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সেবার পাশাপাশি সাশ্রয়ী মূল্যের স্মার্ট টয়লেট ব্যবস্থাপনা ন

Industry

Infrastructure

Founded

2017

Location

ঢাকা, নারায়ণগঞ্জ, বেনাপোল, খুলনাসহ সারা বাংলাদেশ।

Funding

১০ লক্ষ টাকা

About

নারী, শিশু, বৃদ্ধসহ সবার জন্য প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সেবার পাশাপাশি সাশ্রয়ী মূল্যের স্মার্ট টয়লেট ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে ‘ভূমিজ’। নতুন টয়লেট তৈরি অথবা বিদ্যমান টয়লেটগুলো সংস্কার ও পরিচালনা করছে এই স্টার্টআপ। স্মার্ট টয়লেট ব্যবস্থাপনায় অতিরিক্ত সেবা হিসেবে গোসল এর ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, লন্ড্রি সেবা প্রদান, রিফ্রেশমেন্ট এর ব্যবস্থাসহ বিজ্ঞাপনের জন্য স্থানও রাখছে ভূমিজ। এ সেবাগুলো সাবস্ক্রিপশন বা পে-পার-ইউজ মডেলের মাধ্যমে জনসাধারণ সহজেই গ্রহণ করতে পারছে। ভূমিজ ২০১৭ সালে দেশের প্রথম ও শুধুমাত্র মহিলাদের জন্য ঢাকার গাউসিয়া মার্কেটে স্বাস্থ্যকর টয়লেট তৈরি করে তাদের কার্যক্রমের যাত্রা শুরু করে। ভূমিজ-এর স্মার্ট পাবলিক টয়লেট ব্যবস্থাপনায় রয়েছে মোবাইল অ্যাপ, স্মার্ট প্রযুক্তি নিয়ন্ত্রিত প্রবেশাধিকার সংরক্ষিত দরজা, স্মার্ট অনলাইন পেমেন্ট সিস্টেম, টয়লেটের দুর্গন্ধ সনাক্তকরণ ও সমাধানের জন্য সেন্সরভিত্তিক প্রযুক্তি। ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমে টয়লেট ব্যবহার ফি দেয়াসহ অন্যান্য ভূমিজ টয়লেটগুলো কোথায় আছে, কীভাবে সেখানে যেতে হবে, কখন খোলা থাকবে- এ ধরনের নানা তথ্য সহজেই জানতে পারেন।

Total Funding Raised

১০ লক্ষ টাকা

iDEA · SCM-14 Stage · Infrastructure