BD Premier Startup News
Ask AI
Try:
All Startups
BIBEAT LTD
iDEA · SCM-2HealthTech

BIBEAT LTD

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগে উদ্ভাবিত স্বাস্থ্য ও চিকিৎসা যন্ত্রকে আরও গবেষণা ও উন্নয়ন করে বাণিজ্

Visit Website

Industry

HealthTech

Founded

ফেব্রুয়ারী, ২০১৩

Location

মূলতঃ বাংলাদেশে। তবে পাকিস্তান ও শ্রীলঙ্কায় কয়েকটি যন্ত্র বিক্রী করা হয়েছে।

Funding

১০ লক্ষ টাকা

About

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগে উদ্ভাবিত স্বাস্থ্য ও চিকিৎসা যন্ত্রকে আরও গবেষণা ও উন্নয়ন করে বাণিজ্যিকভাবে বিপণন করে 'বাইবিট'। আমাদের পণ্যসমুহের মধ্যে আছে, ১) কম্পিউটারাইজড ইএমজি ও নার্ভ কনডাকশন যন্ত্র, ২) কম্পিউটারাইজড ইসিজি (স্ট্যান্ড এলোন বা অনলাইন টেলিমেডিসিনের জন্য), ৩) কম্পিউটারাইজড ডায়নামিক পেডোগ্রাফ, পায়ের চাপের স্ক্যানিং যন্ত্র, ৪) মাস্‌ল এন্ড নার্ভ স্টিমুলেটর, ফিজিওথেরাপির জন্য, ৫) অতিরিক্ত হাত পায়ের ঘাম নিয়ন্ত্রণের জন্য আয়োন্টোফোরেসিস যন্ত্র, ৬) শরীরের ব্যথা উপশমে পাল্‌স্‌ড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপির যন্ত্র, ৭) টেলিমেডিসিনের জন্য অনলাইন স্টেথোস্কোপ, ৮) ঘরের বায়ু জীবানুমুক্তকরণের জন্য UV-C যন্ত্র, ৯) হাসপাতালে ক্রস ইনফেকশন কমাবার জন্য সম্পূর্ণ বিছানা ঢেকে নেগেটিভ ও পজিটিভ প্রেশার ক্যানোপি, ১০) ইলেকট্রকাল ইমপিড্যান্স ভিত্তিক ফুসফুসের বায়ু চলাচল মনিটরিং ও পরিমাপের যন্ত্র, ১১) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং শিক্ষার জন্য ইসিজি, ইএমজি, ফটোপ্লেথিস্মো‌গ্রাফি সহ বিভিন্ন ল্যাবরেটরি ট্রেনিং কিট। ১২। অনলাইন ডায়াগনোস্টিক যন্ত্র সহ অ্যাডভান্সড টেলিমেডিসিন ব্যবস্থা (হার্ডওয়্যার ও সফটওয়্যারসহ)। ১৩) পি-এইচ মিটার, ১৪) কনডাক্টিভিটি মিটার বাইবিট নিবন্ধন করা হয়েছে 'কোম্পানী লিমিটেড বাই গ্যারান্টী' হিসেবে ২৯ নং সেকশনের আওতায়, এর কোন মালিক বা শেয়ারহোল্ডার নেই, কেউ এর মুনাফা নিতে পারবে না। কোম্পানীর বর্ধনে এবং জনকল্যাণমূলক চ্যারিটিতে উদ্বৃত্ত মুনাফা খরচ করতে পারবে। আধুনিক পেটেন্ট প্রথা পৃথিবীতে বর্তমানের বিশাল বৈষম্যের জন্য দায়ি মনে করেন বাইবিটের উদ্যোক্তারা। তাই তারা কোন আবিস্কারের পেটেন্ট করেন না।

Total Funding Raised

১০ লক্ষ টাকা

iDEA · SCM-2 Stage · HealthTech