BD Premier Startup News
Ask AI
Try:
All Startups
Fabric Lagbe Ltd
iDEA · BIG 2023E-Commerce & Online Marketplace

Fabric Lagbe Ltd

ফেব্রিক লাগবে বাংলাদেশের প্রথম বিশেষায়িত অনলাইন মার্কেটপ্লেস, যা স্থানীয় টেক্সটাইল শিল্পকে আন্তর্জাতিক বাজারের সাথে সংযুক্ত করেছে।

Industry

E-Commerce & Online Marketplace

Founded

নভেম্বর ২০২১

Location

ঢাকা এর বাড্ডা, সিরাজগঞ্জ এর বেলকুচি এবং নরসিংদী এর মাধবদী এলাকায় ফেব্রিক লাগবে এর আঞ্চলিক কার্যালয় রয়েছে। এছাড়া, প্রতিষ্ঠানটি বাংলাদেশসহ সারা বিশ্বে তার গ্রাহক

Funding

৫০ লক্ষ টাকা

About

ফেব্রিক লাগবে বাংলাদেশের প্রথম বিশেষায়িত অনলাইন মার্কেটপ্লেস, যা স্থানীয় টেক্সটাইল শিল্পকে আন্তর্জাতিক বাজারের সাথে সংযুক্ত করেছে। এটি একটি বিটুবি ই-কমার্স প্ল্যাটফর্ম যা ফ্যাব্রিকস, সুতা, রেডিমেড গার্মেন্টস এবং টেক্সটাইল মেশিনারি সহ গার্মেন্টস ও টেক্সটাইল ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় পণ্য ও সেবা সরবরাহ করে। ছোট পরিসরে শুরু করলেও বর্তমানে এই উদ্যোগটি স্থানীয় ও আন্তর্জাতিক ক্রেতাদের জন্য একটি নির্ভরযোগ্য উৎস হয়ে উঠেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রেতা এবং বিক্রেতারা ওপেন বিডিং প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। ফলে, কাস্টমারের জন্য সেবা বা পণ্যের দামের ক্ষেত্রে একটি প্রতিযোগিতামূলক মূল্য তৈরি হয় এবং কেনা-বেচাও সাশ্রয় ও সহজ হয়। ফেব্রিক লাগবে সরাসরি পণ্য উৎপাদকদের সাথে ক্রেতাদের সংযোগ ঘটায়। এটি গার্মেন্টস এবং টেক্সটাইল এর বিভিন্ন প্রক্রিয়ায় মধ্যসত্ত্বভোগী ছাড়া ব্যবসা সহজতর করার উদ্যোগ হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানটি গার্মেন্টস শিল্পের বিভিন্ন ধাপের জন্য কাঁচামাল এবং অন্যান্য পণ্য অত্যন্ত সহজলভ্য করে তুলেছে। উল্লেখ্য, ফেব্রিক লাগবে অবহেলিত তাঁতিদের ন্যায্য মূল্যে কাঁচামাল সরবরাহ করার পাশাপাশি নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধি করছে। ফেব্রিক লাগবে প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য হলো সাপ্লাই চেইন উন্নত করা।

Total Funding Raised

৫০ লক্ষ টাকা

iDEA · BIG 2023 Stage · E-Commerce & Online Marketplace

Quick Facts

CompanyFabric Lagbe Ltd
IndustryE-Commerce & Online Marketplace
StageiDEA · BIG 2023
Foundedনভেম্বর ২০২১
Locationঢাকা এর বাড্ডা, সিরাজগঞ্জ এর বেলকুচি এবং নরসিংদী এর মাধবদী এলাকায় ফেব্রিক লাগবে এর আঞ্চলিক কার্যালয় রয়েছে। এছাড়া, প্রতিষ্ঠানটি বাংলাদেশসহ সারা বিশ্বে তার গ্রাহক
Funding৫০ লক্ষ টাকা