Ghost Kitchen Bangladesh Limited
‘অন্ন’ একটি ফুড টেক স্টার্টআপ। ডিজিটাল স্ট্র্যাটেজি ব্যবহার করার মাধ্যমে এটি গ্রাহকের নিকট স্বাস্থ্যকর এবং পরিচ্ছন্ন খাবার সরবরাহ
Industry
Gaming & Animation
Founded
2020
Location
ঢাকা, বাংলাদেশ।
Funding
১০ লক্ষ টাকা
‘অন্ন’ একটি ফুড টেক স্টার্টআপ। ডিজিটাল স্ট্র্যাটেজি ব্যবহার করার মাধ্যমে এটি গ্রাহকের নিকট স্বাস্থ্যকর এবং পরিচ্ছন্ন খাবার সরবরাহ করে। প্রাথমিক অবস্থায় প্রতিষ্ঠানটি ২০২০ সালে ক্লাউড কিচেন হিসেবে ‘গোস্ট কিচেন বাংলাদেশ’ নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে, ব্যবসায়ের স্বার্থে ২০২১ সালে অক্টোবরে বিজনেস স্ট্র্যাটেজি এবং মডেল পরিবর্তন করে প্রতিষ্ঠানটি ‘অন্ন’ নামে নতুন নামকরণ করে। হোম-কিচেন এবং হোম-কুকদের সাথে পার্টনারশীপের মাধ্যমে অন্ন তার গ্রাহকের কাছে অর্ডার করা খাবারগুলো সরবরাহ করে থাকে। অন্ন মূলত গৃহিণী এবং রান্নার দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের জন্য উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করেছে। অন্ন এর খাবার পার্টনার হিসেবে কাজ করে এমন কিচেন এবং গৃহিণীরা “অন্ন সুপারশেফস্” নামে পরিচিত। কোন বিনিয়োগ ছাড়াই অর্থাৎ বিনা পুঁজিতেই আগ্রহীরা অন্ন এর সাথে যুক্ত হয়ে হতে পারবেন একজন উদ্যোক্তা। এখানে মূলত অন্ন এর তালিকাভুক্ত ব্র্যান্ডেড আইটেমগুলো নিয়েই কাজ করা হয়, যথা: ফ্রিগি'স, র্যাপো, স্ন্যাকমেট, মোমো মাউন্টেইন, বার্গার ওপা এবং ফুআইয়ো এর বিভিন্ন খাবার। এ প্ল্যাটফর্মে আগ্রহীর নিজের তৈরি করা অর্থাৎ অন্ন এর তালিকাভুক্ত ব্র্যান্ডেড আইটেমগুলো ছাড়া অন্য কোন খাবার তৈরি বা সরবরাহ করা হয় না। অন্ন নিজস্ব প্রশিক্ষকের মাধ্যমে উদ্যোক্তা হতে আগ্রহীদের ট্রেনিং করানো থেকে শুরু করে রান্নার সকল সামগ্রী দিয়ে সাহায্য করে থাকে এবং চাহিদানুযায়ী রোজকার পণ্য অন্ন কর্তৃপক্ষ নিজেরাই দোরগোড়ায় পৌছে দিয়ে যায়। এ প্ল্যাটফর্মের মার্কেটিং, ডেলিভারি এবং কাস্টমার সার্ভিস থেকে শুরু করে বাজার করা, ব্র্যান্ড ও প্রোডাক্ট ডেভেলপমেন্ট এর সম্পূর্ণ দায়িত্ব হলো অন্ন প্ল্যাটফর্মের এবং উদ্যোক্তার দায়িত্ব শুধু মাত্র ভালোভাবে রান্না করা। উল্লেখ্য যে, ফুড ডেলিভারি পার্টনার হিসেবেও অন্নের নিজস্ব সাপোর্ট রয়েছে। অন্ন এর মনিটরিং, রিসার্চ এবং ডেভেলপমেন্ট টীম এর পাশাপাশি হটলাইন সেবা রয়েছে। এআই এনাবল্ড এন্ড-টু-এন্ড সাপ্লাই চেইন এবং অ্যাসেট-লাইট প্রোডাকশন সিস্টেমের মাধ্যমে ‘অন্ন’ প্রতিদিনের খাবারকে ২৫ শতাংশ কম খরচে তৈরি করতে পারে। অন্নের খাবার অনলাইনে তাদের ওয়েবসাইটের মাধ্যমে অথবা নিজস্ব অ্যাপ কিংবা বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপস, যেমন: পাঠাও, ফুডপান্ডা ব্যবহার করে অর্ডার করা যায়।
Total Funding Raised
১০ লক্ষ টাকা
iDEA · BIG 2021 Stage · Gaming & Animation
Quick Facts
More in Gaming & Animation
Human Cult Studios
Human Cult Studios একটি অ্যানিমেশন স্টুডিও, যা নিজস্ব অ্যানিমেটেড ডিজিটাল ইন্টেলেকচুয়াল প্রোপার্টি (IP) উন্নয়নে বিশেষভাবে মনোযোগ
PORTBLISS LTD
Portbliss Ltd একটি বাংলাদেশি গেম ডেভেলপমেন্ট কোম্পানি, যা মোবাইল গেমের মাধ্যমে দক্ষিণ এশীয় সংস্কৃতি এবং ঐতিহাসিক ঘটনাবলী তুলে ধরে
The Manufacturers(Toon Tale)
এটি একটি এ্যাপ ভিত্তিক স্টার্টআপ। এই এ্যাপ দিয়ে কোনো দক্ষতা ছাড়াই সাধারন একজন মানুষের পক্ষে একটি এনিমেশন তৈরি করা সম্ভব। প্রাথমিক
Debug BD (Game Plan)
ডিবাগ বিডি "গেম চেঞ্জার" নামে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের যুবকদের জন্য স্বাস্থ্যকর বিনোদন সুযোগ প্রদান করছিল, যেখানে তার