BD Premier Startup News
Ask AI
Try:
All Startups
HelloTask Ltd.
iDEA · SCM-11Consumer products and services

HelloTask Ltd.

‘হ্যালোটাস্ক’ হলো প্রথম বাংলাদেশি অ্যাপ ভিত্তিক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যা বিশ্বস্ত, প্রশিক্ষিত এবং যাচাইকৃত গৃহকর্মী খুঁজে পেতে

Industry

Consumer products and services

Founded

2017

Location

বর্তমানে শুধু ঢাকাতে, তবে ভবিষ্যতে সমগ্র বাংলাদেশ।

Funding

১০ লক্ষ টাকা

About

‘হ্যালোটাস্ক’ হলো প্রথম বাংলাদেশি অ্যাপ ভিত্তিক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যা বিশ্বস্ত, প্রশিক্ষিত এবং যাচাইকৃত গৃহকর্মী খুঁজে পেতে সহায়তা করে। স্টার্টআপটি ঢাকা ভিত্তিক একটি নিরাপদ অন-ডিমান্ড হাউজমেইড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যারা ভেরিফাইড গৃহকর্মীদের তাদের অ্যাপস এর মাধ্যমে গ্রাহকদের সাথে সংযুক্ত করে এবং গ্রাহক তার পছন্দ অনুযায়ী গৃহকর্মী ভাড়া করতে পারেন। গ্রাহক প্রতি ৫-১০ মিনিট এর মধ্যেই একজন ‘গৃহকর্মী’ সেবা নিতে পারেন। গৃহকর্মী নিয়োগ করার মাত্র ৩০ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যে একজন ভেরিফাইড গৃহকর্মী গ্রাহকের বাসায় পৌঁছে যান। এ প্ল্যাটফর্ম এর মাধ্যমে ঘন্টা বা মাসিক ভিত্তিতে গৃহকর্মী দ্বারা কাজ করানো সম্ভব হয়। হ্যালোটাস্ক এর নিয়োগকৃত গৃহকর্মীর বেশিরভাগই ফ্রিল্যান্সার এবং তারা অতিরিক্ত আয়ের জন্য এই প্ল্যাটফর্মে কাজ করেন। সব গৃহকর্মীকে সঠিকভাবে যাচাই করার মাধ্যমে হ্যালোটাস্ক গৃহকর্মী এবং গ্রাহক উভয়ের সুরক্ষা নিশ্চিত করে। উল্লেখ্য যে, একই সাথে উপার্জন এবং দক্ষতা বাড়াতে হেলোটাস্ক সাধারণত রান্না, পরিষ্কার, ধোয়া এবং লন্ড্রি এই ৪ ধরণের কাজে নিবন্ধিত গৃহকর্মীদের প্রশিক্ষণ দিয়ে থাকে। উল্লেখ্য, উক্ত স্টার্টআপটি এমন একটি এআই ড্রিভেন আইভিআর টেকনোলজি ব্যবহার করছে যার ফলে সাধারন ব্লু-কলার কর্মীদের অর্থাৎ যাদের স্মার্টফোন নেই তাদেরও ইন্টারনেটে সংযুক্ত করতে পারে।

Total Funding Raised

১০ লক্ষ টাকা

iDEA · SCM-11 Stage · Consumer products and services

Quick Facts

CompanyHelloTask Ltd.
IndustryConsumer products and services
StageiDEA · SCM-11
Founded2017
Locationবর্তমানে শুধু ঢাকাতে, তবে ভবিষ্যতে সমগ্র বাংলাদেশ।
Funding১০ লক্ষ টাকা