BD Premier Startup News
Ask AI
Try:
All Startups
Live Technologies Ltd. | Duronto Browser
iDEA · SCM-18Search Engine & Browsers

Live Technologies Ltd. | Duronto Browser

বাংলা ভাষার মানুষরা যেন সহজে বাংলা ব্রাউজার ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করতে পারে মূলত সেই লক্ষ্যে ব্রাউজারটি তৈরি করা হয়েছে বলে

Visit Website

Industry

Search Engine & Browsers

Founded

মার্চ ৭, ২০২১

Location

১৩/২ পশ্চিম পান্থপাথ, ঢাকা ১২০৭, বাংলাদেশ(লাইভ টেকনোলজিস লিমিটেড)

Funding

৪ লক্ষ টাকা

About

বাংলা ভাষার মানুষরা যেন সহজে বাংলা ব্রাউজার ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করতে পারে মূলত সেই লক্ষ্যে ব্রাউজারটি তৈরি করা হয়েছে বলে জানান লাইভ টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ উদ্দিন। বাংলাদেশে বিদেশি ভাষার ব্রাউজারগুলো বেশি ব্যবহৃত হয়। সেগুলোর ডিফল্ট ভাষা থাকে ইংরেজি। গ্রাহকরা যেন আরো সহজে বাংলা ভাষায় ইন্টারনেট ব্যবহার করতে পারেন সে লক্ষ্যে ‘দুরন্ত’ ব্রাউজারের ডিফল্ট ভাষায় বাংলা যুক্ত করা হয়েছে। এই ব্রাউজারের আইডিয়া ও তৈরিতে সাতজনের একটা দল কাজ করেছে। কাজের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল দলটির মাঝে। ব্রাউজারটি তৈরি করতে সময় লেগেছে চার মাস। তাঁদের লক্ষ্য ছিল ভাষার মাস ফেব্রুয়ারিতে ব্রাউজারটি উন্মোচন করার। সেই লক্ষ্যে রাত-দিন কাজ করে যথাযথ সময়েই এটি উন্মোচন করা হয়েছে। শরীফ উদ্দিন আরো বলেন, ‘সরকার সব সময় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যত মানুষ ইন্টারনেট ব্যবহার করবেন, তত বেশি মানুষ ডিজিটাল জগৎ সম্পর্কে জানতে পারবেন। অনেক মানুষ ইংরেজি বোঝেন না। তাঁরা এই ব্রাউজারটি ব্যবহার করে আরো সহজে ইন্টারনেট জগতে প্রবেশ করতে পারবেন। আর দেশে তৈরি ব্রাউজারটি ডিজিটাল খাতে ভূমিকা রাখবে।

Total Funding Raised

৪ লক্ষ টাকা

iDEA · SCM-18 Stage · Search Engine & Browsers

Quick Facts

CompanyLive Technologies Ltd. | Duronto Browser
IndustrySearch Engine & Browsers
StageiDEA · SCM-18
Foundedমার্চ ৭, ২০২১
Location১৩/২ পশ্চিম পান্থপাথ, ঢাকা ১২০৭, বাংলাদেশ(লাইভ টেকনোলজিস লিমিটেড)
Funding৪ লক্ষ টাকা
Visit Website