Mastodon Wash
মাস্টোডোন মার্কেটপ্লেস হলো যানবাহন এবং গাড়ির খুচরা যন্ত্রাংশের ক্রয়-বিক্রয়ের জন্য একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বেইজড মার্
Industry
Transportation & Logistics
Founded
2015
Location
ঢাকা, রংপুর, সিলেট, চট্টগ্রাম।
Funding
১০ লক্ষ টাকা
মাস্টোডোন মার্কেটপ্লেস হলো যানবাহন এবং গাড়ির খুচরা যন্ত্রাংশের ক্রয়-বিক্রয়ের জন্য একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বেইজড মার্কেটপ্লেস। এই মার্কেটপ্লেসটির মাধ্যমে গ্রাহকদের তাদের মূল্য, গুণমান এবং কাস্টমার রিভিউ অনুসারে পণ্য এবং দোকানের তুলনা করতে সহযোগিতা করার পাশাপাশি সারা বিশ্বজুরে অটোমোবাইল এবং খুচরা যন্ত্রাংশ এর ক্রেতা এবং বিক্রেতাদের একই প্ল্যাটফর্মে সংযুক্ত করে। স্টার্টআপটির প্রতিষ্ঠাতা ফরিদুল হাসান শুভ ২০১৫ সালে ‘মাস্টোডোন ওয়াশ’ নামে উক্ত প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেন। প্রাথমিক অবস্থায় স্টার্টআপটি গাড়ি ক্লিনিং সেবা প্রদান করলেও বর্তমানে এই প্রতিষ্ঠান রিপেয়ারিং সেবাসহ অটোমোবাইল খাত এর বিভিন্ন পন্য ও সেবা নিয়ে কাজ করছে। অ্যাক্সেসরিজ, কার কেয়ার, কার লুব্রিকেন্ট, উইল, রিম ও টায়ার, টুলসহ বেশ কিছু ক্যাটেগরি রয়েছে যা গ্রাহকের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এ প্ল্যাটফর্মে বিক্রেতাদের জন্য রয়েছে সেলার অ্যাকাউন্ট ব্যবস্থা যার মাধ্যমে নিবন্ধন শেষে ঐ বিক্রেতা তার পন্য বিক্রির জন্য তথ্য আপলোড করতে পারেন। ক্রেতাগণও রেজিস্ট্রেশন করে একইসাথে লগইন করে তাদের কাঙ্খিত পন্য বা সেবা গ্রহণ করতে পারবেন। উল্লেখ্য যে, ক্রেতা তার প্রতিটি অর্ডার নির্ধারিত অর্ডার কোড ব্যবহার করে উক্ত অর্ডার্টির স্ট্যাটাস ট্র্যাক করতে পারে এ প্ল্যাটফর্মটির মাধ্যমে। এছাড়া, প্রতিষ্ঠানটি হোম ডেলিভারি সেবাও অন্তর্ভুক্ত করেছে।
Total Funding Raised
১০ লক্ষ টাকা
iDEA · SCM-12 Stage · Transportation & Logistics
Quick Facts
More in Transportation & Logistics
My Fuel Pump Ltd
মাই ফুয়েল পাম্প বাংলাদেশের প্রথম আইওটি-নির্ভর অনলাইন প্ল্যাটফর্ম, যা সরাসরি জ্বালানি সরবরাহ করে। এটি বাড়ি, বাণিজ্যিক ভবন, শিল্প-
Jahaji Ltd
Jahaji, বাংলাদেশের আভ্যন্তরীণ নৌ পথে তথ্য ও প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান। জাহাজের ফ্লিট ম্যানেজমেন্ট, বুকিং, ট্রাকিং সহ অনেক
ADAMS | SIGMIND
Sigmind বাংলাদেশের প্রথম AI-ভিত্তিক কম্পিউটার ভিশন ও ভিডিও অ্যানালিটিক্স প্রতিষ্ঠান, যা ডিপ লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার
Electric Skatable And Walkable Shoe (MHV)
ইলেকট্রিক স্কেটেবল এন্ড ওয়াকেবল সু একটি বৈদ্যুতিক জুতা তৈরির প্রজেক্ট ছিল যা হাঁটা ও চলার সুবিধা দিত। ২০২০ সালে শুরু করলেও কোভিডের