BD Premier Startup News
Ask AI
Try:
All Startups
Palki Motors Limited
iDEA · SCM-23Transportation & Logistics

Palki Motors Limited

‘পালকি মোটরস লিমিটেড’ বাংলাদেশের প্রথম ইলেকট্রিক গাড়ি (ইভি) উৎপাদনকারী একটি উদ্ভাবনী স্টার্টআপ। কমার্সিয়াল চালকদের জন্য একটি টেকসই

Industry

Transportation & Logistics

Founded

2022

Location

বর্তমানে ঢাকা, বাংলাদেশ। পালকি সিঙ্গাপুরেও একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাবে নিবন্ধিত রয়েছে।

Funding

১০ লক্ষ টাকা

About

‘পালকি মোটরস লিমিটেড’ বাংলাদেশের প্রথম ইলেকট্রিক গাড়ি (ইভি) উৎপাদনকারী একটি উদ্ভাবনী স্টার্টআপ। কমার্সিয়াল চালকদের জন্য একটি টেকসই পরিবহন ও দেশীয় পণ্য হিসেবে পালকির গাড়িসমূহ বিশেষ গুরুত্ব রাখছে। পালকির গাড়িগুলো গ্রাহকের জন্য সাশ্রয়ী, উচ্চ কার্যকারিতা সম্পন্ন এবং পরিবেশবান্ধব। পালকি সাধারণত রাইড শেয়ার সেবা যেমন: উবার ইত্যাদি এর চালকদের জন্য মিনি ইলেকট্রিক গাড়ি এবং লাস্ট-মাইল ডেলিভারি কোম্পানির জন্য ইলেকট্রিক পিকআপ তৈরি করে থাকে। জ্বালানি তেলের সংকট মোকাবেলায় পেট্রোল, অকটেন, ডিজেলের বিকল্প হিসেবে বিদ্যুৎ দিয়ে এই গাড়ি চালানো সম্ভব। পালকির বর্তমানে রয়েছে কমার্সিয়াল প্যাসেঞ্জার এর জন্য সিটিবয় ভি ৩.০ এবং কমার্সিয়াল পিকাপ হিসেবে রিভোল্ট ভি ৩.০ মডেলের ইভি গাড়ি। রাজধানী ঢাকার উত্তর বাড্ডার সাঁতারকুলে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে উক্ত গাড়িগুলো। বর্তমানে পালকি মোটরস এর সিটিবয় ভি ৩.০ ইলেকট্রিক গাড়িটির রয়েছে ১৫০ কিমি রেঞ্জ, ঘন্টায় ১০০ কিমি সর্বোচ্চ গতি এবং চালকসহ ৫ জন বসার ব্যবস্থা রয়েছে। গাড়িটি ফুল চার্জ হতে সময় লাগে ৪ ঘন্টা এবং একবার চার্জে ১৫০ কি.মি. চলে। পালকির সিটিবয় ভি ৩.০ চার সীটের জীপ গাড়ির বর্তমান বাজারদর ১১ লাখ ৫০ হাজার টাকা। গাড়িটিতে এয়ার কন্ডিশন সুবিধাসহ লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং লোড ক্যাপাসিটি হলো ৮০০ কেজি। গাড়ির ব্যাটারির জন্য ৯ বছরের ওয়ারেন্টি এবং মটরের জন্য ১ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে পালকি।

Total Funding Raised

১০ লক্ষ টাকা

iDEA · SCM-23 Stage · Transportation & Logistics

Quick Facts

CompanyPalki Motors Limited
IndustryTransportation & Logistics
StageiDEA · SCM-23
Founded2022
Locationবর্তমানে ঢাকা, বাংলাদেশ। পালকি সিঙ্গাপুরেও একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাবে নিবন্ধিত রয়েছে।
Funding১০ লক্ষ টাকা