BD Premier Startup News
Ask AI
Try:
All Startups
SkyFlora
iDEA · SCM-13Environment and Renewable Energy

SkyFlora

অনলাইনভিত্তিক নার্সারি ব্যবসার অন্যতম জনপ্রিয় নাম হলো স্কাইফ্লোরা। বাংলাদেশে সবুজায়ন ও ছাদকৃষির জনপ্রিয়তা বৃদ্ধিতে বিশেষ ভুমিকা রা

Industry

Environment and Renewable Energy

Founded

জুন ২০১৫

Location

ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, টাঙ্গাইল

Funding

১০ লক্ষ টাকা

About

অনলাইনভিত্তিক নার্সারি ব্যবসার অন্যতম জনপ্রিয় নাম হলো স্কাইফ্লোরা। বাংলাদেশে সবুজায়ন ও ছাদকৃষির জনপ্রিয়তা বৃদ্ধিতে বিশেষ ভুমিকা রাখছে স্কাইফ্লোরা। এটি একটি সমন্বিত মার্কেটপ্লেস যা ব্যক্তি, কর্পোরেট, নার্সারি-সহ সরকারি প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে সেবা প্রদান করে যাচ্ছে। এ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বাগান তৈরির গাছ থেকে শুরু করে সব ধরনের উপকরণ পাওয়া যায়। স্টার্টআপটি ঢাকাসহ বিভিন্ন জেলায় বাগান করতে সহায়তা করে। গ্রাহকদের মানসম্মত সেবা দেওয়ার লক্ষ্যে ও গাছের চাহিদা বুঝে জৈব সার উৎপাদন করা হচ্ছে প্রতিষ্ঠানটির নিজস্ব কারখানায়। সেখানে ‘আফ্রিকান ব্ল্যাক সোলজার ফ্লাই’ নামের পোকার মাধ্যমে অর্গানিক সার উৎপাদন করা হয়। উল্লেখ্য, স্কাইফ্লোরা পরিবেশবান্ধব জিও ব্যাগ উৎপাদন করছে। গাছ ও বাগান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগও রয়েছে স্কাইফ্লোরায়। ইতোমধ্যে, বাসাবাড়ির বারান্দা আর ছাদে ফুল, ফল ও সবজির পাশাপাশি ঢাকা শহরের অফিস-রেস্তোরাঁয়ও সৌন্দর্যবর্ধনের ক্ষেত্রে স্কাইফ্লোরার সেবাসমূহ ব্যাপক সাড়া পেয়েছে। গ্রাহকের কোন সমস্যার ক্ষেত্রে, প্রতিষ্ঠানটি ২৪ ঘণ্টার মধ্যেই তার বাড়িতে গিয়ে সমাধানের সুযোগ রেখেছে। বাগান তৈরির পাশাপাশি বাগানের যত্নে যা যা দরকার হয় তার সব ধরণের সেবা দিয়ে থাকে স্কাইফ্লোরা।

Total Funding Raised

১০ লক্ষ টাকা

iDEA · SCM-13 Stage · Environment and Renewable Energy

Quick Facts

CompanySkyFlora
IndustryEnvironment and Renewable Energy
StageiDEA · SCM-13
Foundedজুন ২০১৫
Locationঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, টাঙ্গাইল
Funding১০ লক্ষ টাকা

More in Environment and Renewable Energy